নোটিশ:
ম্যানেজিং কমিটি নির্বাচন - ২০২৬ এর নির্বাচনী তফসিল প্রকাশ | নতুন শিক্ষাবর্ষের ইউনিফর্ম ও পাঠ্যপুস্তক বিতরণ | রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,দাড়িয়াপাড়া,সিলেট সদর, সিলেট এর ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা প্রসঙ্গে। | ঈদ-ই-মিলাদুন্নবী(স:) উপলক্ষে বিদ্যালয়ে নবীজির জীবনচরিত আলোচনা ও দোয়া মাহফিল। | আশুরা উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয় বন্ধ | এতদ্বারা 2022-2023 শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,তাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শিক্ষাবোর্ডের নিদের্শক্রমে শুরু হয়েছে।তাই আগামী 11 /08/2022 খ্রিঃ(বৃহস্পতিবার) এর মধ্যে নির্ধারিত ফি, স্কুল ড্রেস পরিহিত সদ্যতোলা এক কপি রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ) এবং জে.এস.সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিসহ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে। | এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,হিজরী নববর্ষ উপলক্ষে আগামীকাল 31/07/2022 খ্রিঃ রোজ রবিবার বিদ্যালয় বন্ধ থাকবে।আগামী 01/08/2022 খ্রিঃ রোজ সোমবার হতে বিদ্যালয় যথারীতি খোলা থাকবে। | এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , এস.এস.সি পরীক্ষা-2022 উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম 18/06/2022 খ্রিঃ থেকে বন্দ থাকবে।যেহেতু রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষা উপকেন্দ্র ।অতপরঃ আগামী 03/07/2022 থেকে 19/07/2022 খ্রিঃ পর্যন্ত পবিত্র ইদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। বিদ্যালয় যথারীতি 20/07/2022 খ্রিঃ রোজ বুধবার থেকে খোলা থাকবে।বিঃদ্রঃ অনেক শিক্ষার্থী প্রতিশ্রুত বকেয়া নির্ধারিত তারিখে বিদ্যালয় অফিসে পরিশোধ করা যাবে। শিক্ষার্থীগণ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক স্ব স্ব বাসভবনে অধ্যয়ন ও নৈতিক আচরণের প্রতি মনোযোগী থাকবে বলে প্রত্যাশা করি । | এতদ্বারা অত্র বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে,পবিত্র জুমাতুল বিদা,শব-ই-কদর,মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী 21/04/2022 খ্রিঃ থেকে 08/05/2022 খ্রিঃ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। 09/05/2022 খ্রিঃ সোমবার থেকে বিদ্যালয় যথারীতি খোলা থাকবে।উল্লেখ্য এস.এস.সি পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপ ও ইউনিক আইডি কার্যক্রম যথারীতি চলবে ।
Slide

Institute Update

Slide

Institute Update

Slide

Institute Update

Slide

Institute Update

Slide

Institute Update

আমাদের সম্পর্কে

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সিলেট জেলা শহরের প্রাণক্রেন্দ্রে অবস্থিত একটি পুরোনো এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। শহরের দাড়িয়াপাড়া এলাকায় বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। উনিশ শতকে ব্রিটিশবিরোধী "ভারত ছাড়" আন্দোলনের সময় তদানিন্তন জনশিক্ষা পরিচালক ক্যানিংহাম বিজ্ঞপ্তি জারি করেন যে, সরকারী মাধ্যমিক স্কুলে পড়তে হলে অভিভাবকদের জামিন দিতে হবে যে, তাদের সন্তানরা ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিবে না। তখন সিলেটের দুর্গাকুমার পাঠশালায় কিছু সমাজসেবী আইনজীবীদের সহায়তায় পিপলস একাডেমী নামে একটি প্রাতঃকালীন বিদ্যালয় চালু করা হয়। বিদ্যালয়টি যে জায়গায় স্থানান্তরিত করা হয় সে ভিটা ছিল আইনজীবী প্যারিমোহন দাসের। প্যারীমোহন দাসের উক্ত ভিটা সিলেট টাউন ব্যাংক কর্তৃক বন্ধক থাকায় তার মৃত্যুর পর তা নিলামে তুলা হয়। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট জমিদার ব্রজেন্দ্র নারায়ন চৌধুরী উক্ত জায়গা ক্রয় করে তার পিতার(রসময় চৌধুরী) নামে উৎসর্গ করেন এবং নামকরন করেন"রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়"। ক্যাম্পাস: রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নিজস্ব ০.৮৬৩৪ একর জমির উপর প্রতিষ্ঠিত। ভবন সংখ্যা ৪টি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ছাত্রী মিলনায়তন, শিক্ষক মিলনায়তন, বিএনসিসি কক্ষ ছাড়াও শ্রেনিকক্ষ রয়েছে মোট ২২টি। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনি পর্যন্ত তিনটি করে শাখা চালু আছে। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ২৩জন এবং মোট কর্মচারীর সংখ্যা ৬ জন। পোশাক: স্কুল ব্যাজসহ সাদা শার্ট এবং কালো প্যান্ট, সাদা রঙের পিটি সু(কেডস) এবং শীতে নেভি ব্লু সোয়েটার। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম: রসময় স্কুলে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  বিদ্যালয়ে বাংলা নববর্ষ এর অনুষ্ঠান প্রতিবছর বেশ জাকজমকভাবে উদযাপিত হয়। এছাড়াও বিভিন্ন বিশেষ দিবসে বিদ্যালয় র‍্যালি সহ বিভিন্ন আয়োজন করে থাকে। এ পর্যন্ত হাজার হাজার ছাত্র/ছাত্রী কৃতিত্বের সাথে এস.এস.সি. ও এইচ.এস.সি  পাশ  করে  দেশের  সরকারি / বেসরকারি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে দেশ ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমানে অনেক ছাত্র/ছাত্রী দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত। অনেকে রাজনৈতিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। কৃতি শিক্ষার্থী: ভবানী প্রসাদ সিংহ - বিচারপতি; বাংলাদেশ সুপ্রিমকোর্ট । ফারুক রশিদ চৌধুরী - প্রাক্তন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী; অর্থ মন্ত্রণালয়। বীরেন্দ্র কুমার রায় - বীর মুক্তিযুদ্ধা আব্দুল কাইয়ুম জালালী পংকী - সাবেক প্যানেল মেয়র এম ই এম ইকবালুর রহমান মোহন - আইনজীবী ও আয়কর উপদেষ্টা দেওয়ান ফরিদ গাজী - রাজনীতিবিদ প্রবাল চৌধুরী পূজন - সহকারী পাবলিক প্রসিকিউটর সিলেট জজ কোর্ট অমরেন্দু দে অমর - কন্ঠশিল্পী এনামুল হক বিজয় - বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ডা মো আব্দুলাহ - চিকিৎসক

সর্বশেষ নোটিশ সব দেখুন
১৬ - জুন

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , এস.এস.সি পরীক্ষা-2022 উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম 18/06/2022 খ্রিঃ থেকে বন্দ থাকবে।যেহেতু রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষা উপকেন্দ্র ।অতপরঃ আগামী 03/07/2022 থেকে 19/07/2022 খ্রিঃ পর্যন্ত পবিত্র ইদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। বিদ্যালয় যথারীতি 20/07/2022 খ্রিঃ রোজ বুধবার থেকে খোলা থাকবে।বিঃদ্রঃ অনেক শিক্ষার্থী প্রতিশ্রুত বকেয়া নির্ধারিত তারিখে বিদ্যালয় অফিসে পরিশোধ করা যাবে। শিক্ষার্থীগণ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক স্ব স্ব বাসভবনে অধ্যয়ন ও নৈতিক আচরণের প্রতি মনোযোগী থাকবে বলে প্রত্যাশা করি ।

প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

“

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা। বিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সন্তানের সু-শিক্ষার জন্য সমাজ গুরুত্বপূর্ণ প্লাটফরম। সন্তানকে সময় দিন, সে যাতে সমাজকে বুঝতে পারে। সন্তানের সাথে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিনোদনে অংশ নিন। সমাজের অসঙ্গগতিগুলো নিয়ে কথা বলুন। তার নিজের দেশের এবং পৃথিবীর সমস্যাগুলো নিয়ে তার সাথে আলোচনা করুন। আলোচনা করুন সমাজে ও পরিবারে তার দায়িত্ব নিয়ে। একজন শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়ন্ত্রনে যতক্ষণ থাকে পরিবারের নিয়ন্ত্রনে থাকে তার চেয়ে তিনগুন সময়। এই সময়টা সে কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করে তার সামগ্রিক বিকাশ। যেকোন পরীক্ষায় জি.পি.এ পাঁচ (৫.০০) প্রাপ্তিই সর্বোচ্চ প্রাপ্তি নয়, শিক্ষার্থীর শারীরিক, মানসিক এবং আবেগিক বিকাশ জরুরী। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি ডিজিটাল এবং সুন্দর বাংলাদেশ নির্মানের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের সাথে সাথে কো-কারিকুলাম সংক্রান্ত কাজও গুরুত্ব সহকারে আয়ত্ব করতে হবে। আসুন বিদ্যালয় এবং অভিভাবকবৃন্দের পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে গড়ে তুলতে অংশ গ্রহণ করি এবং নির্মান করি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী। পরম করুনাময়ের কাছে প্রার্থনা সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলে যেন অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি।

প্রধান শিক্ষক
সভাপতি

সভাপতির বাণী

“

আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে  জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা।

সভাপতি
0+
Classes
0+
Students
0+
Teachers
0+
Staffs

Visual Journey

Gallery

View All Pictures
1

Oct 06, 2026

1

2

Oct 05, 2026

2

1

Oct 06, 2026

1

2

Oct 05, 2026

2

Student Demographics

0
Class-i
0
Class-ii
0
Class-iii
0
Class-iv
0
Class-v
0
Class-vi
0
Class-vii
0
Class-viii
0
Class-ix
0
Class-x

Summary

  • Total Students 0
  • Boys 0
  • Girls 0
  • Muslim 0
  • Buddhist 0
Emergency phone numbers Emergency phone numbers