Published: 13 Oct, 2022

১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষা -২০২২ উপলক্ষে ।

এতদ্বারা ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের নির্বাচনী পরীক্ষা আগামী ২০/১০/২০২২ খ্রিঃ বৃহস্পতিবার হতে শুরু হবে। তাই সকল শিক্ষার্থীকে পরীক্ষার ফি সহ বিদ্যালয়ের যাবতীয় পাওনা সেশন মোতাবেক পরিশোধপূর্বক ১৭/১০/২০২২ খ্রিঃ এর মধ্যে শ্রেণি শিক্ষকের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। উল্লেখ্য, যথাসময়ে পাওনা পরিশোধ না করলে সংশ্লিষ্ট জটিলতার জন্য শিক্ষার্থী নিজে দায়ী থাকবে এবং প্রবেশপত্র ব্যতিত কাউকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না । সকল শিক্ষার্থীকে পরীক্ষা বিধি মেনে স্কুল ড্রেস পরিধান করে মার্জিত চুল কেটে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।পরীক্ষায় কোন অসদুপায় অবলম্বন করলে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে ।