এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতিপূর্বে যে সকল শিক্ষার্থী জন্ম নিবন্ধন সংশোধন করেছিলেন ইউনিক আইডি অথবা অন্য কোন কারণে অথবা বর্তমানে জন্ম নিবন্ধন সংশোধন করবেন সে সকল শিক্ষার্থীকে অবশ্যই বিদ্যালয়ের রেকর্ড বই সংশোধন করতে হবে। তাই আগামী ১ সপ্তাহ অর্থ্যাৎ ১৯/০৩/২০২৩ খ্রিঃ এর মধ্যে বিদ্যালয়ের রেকর্ড বই সংশোধনের জন্য প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।