• Home
  • About
    • Speech
    • History
    • Committee
    • Achievements
  • Academic
    • Apply Online
    • Academic Calender
    • Academic Rules
    • Committee
    • Our Teachers
    • Former Teachers
    • Our Lecturers
    • Our Staffs
    • Former Staffs
    • Our Staff
    • Class Schedule
  • Student
    • Tution Fees
    • Our Student
    • Student Uniform
    • Exam Schedule
    • Daily Activities
    • Mobile Banking
  • Result
  • Notice
  • News
  • Gallery
  • Contact Us
  • Login

আমাদের সম্পর্কে

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সিলেট জেলা শহরের প্রাণক্রেন্দ্রে অবস্থিত একটি পুরোনো এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। শহরের দাড়িয়াপাড়া এলাকায় বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। উনিশ শতকে ব্রিটিশবিরোধী \"ভারত ছাড়\" আন্দোলনের সময় তদানিন্তন জনশিক্ষা পরিচালক ক্যানিংহাম বিজ্ঞপ্তি জারি করেন যে, সরকারী মাধ্যমিক স্কুলে পড়তে হলে অভিভাবকদের জামিন দিতে হবে যে, তাদের সন্তানরা ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিবে না। তখন সিলেটের দুর্গাকুমার পাঠশালায় কিছু সমাজসেবী আইনজীবীদের সহায়তায় পিপলস একাডেমী নামে একটি প্রাতঃকালীন বিদ্যালয় চালু করা হয়। বিদ্যালয়টি যে জায়গায় স্থানান্তরিত করা হয় সে ভিটা ছিল আইনজীবী প্যারিমোহন দাসের। প্যারীমোহন দাসের উক্ত ভিটা সিলেট টাউন ব্যাংক কর্তৃক বন্ধক থাকায় তার মৃত্যুর পর তা নিলামে তুলা হয়। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট জমিদার ব্রজেন্দ্র নারায়ন চৌধুরী উক্ত জায়গা ক্রয় করে তার পিতার(রসময় চৌধুরী) নামে উৎসর্গ করেন এবং নামকরন করেন\"রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়\"। ক্যাম্পাস: রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নিজস্ব ০.৮৬৩৪ একর জমির উপর প্রতিষ্ঠিত। ভবন সংখ্যা ৪টি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ছাত্রী মিলনায়তন, শিক্ষক মিলনায়তন, বিএনসিসি কক্ষ ছাড়াও শ্রেনিকক্ষ রয়েছে মোট ২২টি। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনি পর্যন্ত তিনটি করে শাখা চালু আছে। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ২৩জন এবং মোট কর্মচারীর সংখ্যা ৬ জন। পোশাক: স্কুল ব্যাজসহ সাদা শার্ট এবং কালো প্যান্ট, সাদা রঙের পিটি সু(কেডস) এবং শীতে নেভি ব্লু সোয়েটার। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম: রসময় স্কুলে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  বিদ্যালয়ে বাংলা নববর্ষ এর অনুষ্ঠান প্রতিবছর বেশ জাকজমকভাবে উদযাপিত হয়। এছাড়াও বিভিন্ন বিশেষ দিবসে বিদ্যালয় র‍্যালি সহ বিভিন্ন আয়োজন করে থাকে। এ পর্যন্ত হাজার হাজার ছাত্র/ছাত্রী কৃতিত্বের সাথে এস.এস.সি. ও এইচ.এস.সি  পাশ  করে  দেশের  সরকারি / বেসরকারি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে দেশ ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমানে অনেক ছাত্র/ছাত্রী দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত। অনেকে রাজনৈতিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। কৃতি শিক্ষার্থী: ভবানী প্রসাদ সিংহ - বিচারপতি; বাংলাদেশ সুপ্রিমকোর্ট । ফারুক রশিদ চৌধুরী - প্রাক্তন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী; অর্থ মন্ত্রণালয়। বীরেন্দ্র কুমার রায় - বীর মুক্তিযুদ্ধা আব্দুল কাইয়ুম জালালী পংকী - সাবেক প্যানেল মেয়র এম ই এম ইকবালুর রহমান মোহন - আইনজীবী ও আয়কর উপদেষ্টা দেওয়ান ফরিদ গাজী - রাজনীতিবিদ প্রবাল চৌধুরী পূজন - সহকারী পাবলিক প্রসিকিউটর সিলেট জজ কোর্ট অমরেন্দু দে অমর - কন্ঠশিল্পী এনামুল হক বিজয় - বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ডা মো আব্দুলাহ - চিকিৎসক
Latest News
16 Oct 2025. 04:16 am

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,দাড়িয়াপাড়া,সিলেট সদর, সিলেট এর ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা প্রসঙ্গে।

4 Sep 2025. 06:20 am

ঈদ-ই-মিলাদুন্নবী(স:) উপলক্ষে বিদ্যালয়ে নবীজির জীবনচরিত আলোচনা ও দোয়া মাহফিল।

14 May 2024. 09:35 am

আইসিডিটি ডিজিটাল ল্যাব , স্কুল অব ফিউচার এবং রোবটিক্স কর্ণার পরিদর্শন।

21 Oct 2023. 08:12 am

পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ (১ম ব্যাচ) – ২১ অক্টোবর ২০২৩ খ্রি. শুভ উদ্বোধন ।

27 Apr 2023. 06:34 am

বেসিক কম্পিউটার কোর্স প্রশিক্ষণ ৪র্খ ব্যাচ ( ছেলে) – ২০২৩ শুভ উদ্বোধন।

22 Mar 2023. 09:34 am

পবিত্র রমজান,স্বাধীনতা ও জাতীয় দিবস,ইস্টার সানডে,বৈসাবী,নববর্ষ,শব-ই-ক্বদর,জুমাতুল বিদা ও ঈদ-উল -ফিতর এবং এস.এস.সি পরীক্ষা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।

5 Mar 2023. 05:00 am

বেসিক কম্পিউটার কোর্স প্রশিক্ষণ ৩য় ব্যাচ ( মেয়ে) – ২০২৩ শুভ উদ্বোধন।

5 Mar 2023. 04:47 am

বেসিক কম্পিউটার কোর্স প্রশিক্ষণ ২য় ব্যাচ ( ছেলে) – ২০২৩ শুভ উদ্বোধন।

13 Feb 2023. 05:33 am

বেসিক কম্পিউটার কোর্স প্রশিক্ষণ ১ম ব্যাচ ( মেয়ে ) – ২০২৩ শুভ উদ্বোধন।

11 Jan 2023. 06:40 am

জন্ম নিবন্ধন সংশোধন করে বিদ্যালয়ের রেকর্ড বই সংশোধন প্রসঙ্গে।

Latest Notice
16 Oct 2025. 04:20 am

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,দাড়িয়াপাড়া,সিলেট সদর, সিলেট এর ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা প্রসঙ্গে।

4 Sep 2025. 06:12 am

ঈদ-ই-মিলাদুন্নবী(স:) উপলক্ষে বিদ্যালয়ে নবীজির জীবনচরিত আলোচনা ও দোয়া মাহফিল।

8 Aug 2022. 08:47 am

আশুরা উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয় বন্ধ

4 Aug 2022. 07:55 am

এতদ্বারা 2022-2023 শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,তাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শিক্ষাবোর্ডের নিদের্শক্রমে শুরু হয়েছে।তাই আগামী 11 /08/2022 খ্রিঃ(বৃহস্পতিবার) এর মধ্যে নির্ধারিত ফি, স্কুল ড্রেস পরিহিত সদ্যতোলা এক কপি রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ) এবং জে.এস.সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিসহ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে।

30 Jul 2022. 05:06 am

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,হিজরী নববর্ষ উপলক্ষে আগামীকাল 31/07/2022 খ্রিঃ রোজ রবিবার বিদ্যালয় বন্ধ থাকবে।আগামী 01/08/2022 খ্রিঃ রোজ সোমবার হতে বিদ্যালয় যথারীতি খোলা থাকবে।

16 Jun 2022. 05:09 am

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , এস.এস.সি পরীক্ষা-2022 উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম 18/06/2022 খ্রিঃ থেকে বন্দ থাকবে।যেহেতু রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষা উপকেন্দ্র ।অতপরঃ আগামী 03/07/2022 থেকে 19/07/2022 খ্রিঃ পর্যন্ত পবিত্র ইদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। বিদ্যালয় যথারীতি 20/07/2022 খ্রিঃ রোজ বুধবার থেকে খোলা থাকবে।বিঃদ্রঃ অনেক শিক্ষার্থী প্রতিশ্রুত বকেয়া নির্ধারিত তারিখে বিদ্যালয় অফিসে পরিশোধ করা যাবে। শিক্ষার্থীগণ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক স্ব স্ব বাসভবনে অধ্যয়ন ও নৈতিক আচরণের প্রতি মনোযোগী থাকবে বলে প্রত্যাশা করি ।

20 Apr 2022. 04:20 am

এতদ্বারা অত্র বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে,পবিত্র জুমাতুল বিদা,শব-ই-কদর,মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী 21/04/2022 খ্রিঃ থেকে 08/05/2022 খ্রিঃ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। 09/05/2022 খ্রিঃ সোমবার থেকে বিদ্যালয় যথারীতি খোলা থাকবে।উল্লেখ্য এস.এস.সি পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপ ও ইউনিক আইডি কার্যক্রম যথারীতি চলবে ।

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

📞 Contact: 880 1716023104

📧 Email: rhms130403syl@gmail.com

📍 Address: Dariapara, Sylhet.

Quick Links

  • Online Admission
  • Notice Board
  • About Us
  • Admission Info
  • Class Routine
  • Result
  • DSHE
  • BANBEIS
  • BD National Portal
  • Ministry of Education
  • Contact Us

Maintained By

Bornomala
9,206

ONLINE VISITOR

Copyright © 2026 রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়. All Rights Reserved.
Developed By MS3 Technology BD | Helpline: 880 1633-516400