সিলেটের রাসাময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে একটি ডায়াবেটিস স্ক্রিনিং (পরীক্ষা) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘স্কুলে ডায়াবেটিস সচেতনতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচি’ (Diabetes Awareness and Integration Program in School) ব্যানারে এটি আয়োজন করে বাডাস-পেডিয়াট্রিক ডায়াবেটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার (PDRC)।
বিশেষজ্ঞদের মাধ্যমে প্রায় দুইশত শিক্ষার্থী ও শিক্ষকের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের পরবর্তী চিকিৎসার সাথে সংযুক্ত করা হবে।আজকাল জীবনযাত্রা, প্রযুক্তির প্রতি আসক্তি এবং খাদ্যাভ্যাস শিশু-কিশোরদের মধ্যে এই রোগের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তাই এ ধরনের পরীক্ষা আমাদের সন্তানদের রক্ষা করতে পারে অথবা এর ক্ষতিকর প্রভাব কমাতে পারে। পিডিআরসি (PDRC) এবং এর দক্ষ দলকে ধন্যবাদ।
