সিলেটের দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব জীবন চন্দ্র বিশ্বাস স্যার এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট ২০২৬ (রোববার) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এই আবেগঘন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল আলম রফিক স্যার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব লে. মোঃ মনিরুল ইসলাম ।তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ,সহকারী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ । অনুষ্ঠানে বক্তারা সিনিয়র শিক্ষক জনাব জীবন চন্দ্র বিশ্বাসের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, তাঁর আদর্শ, নিষ্ঠা ও সুশিক্ষা বহু শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছে। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও নানা উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
