আজ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অ:দা:) যুগ্ম সচিব মিজ ফাতেমা তুল জান্নাত। তিনি তার সফর সঙ্গী অন্যান্য কর্মকর্তা সহ বিদ্যালয়ের ICTD Digital Lab,Robotic Corner, School of Future এর বিভিন্ন কর্মকাণ্ড -Smart Boards, 3D printer, Drone পর্যবেক্ষক সহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস পরিদর্শন করে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগান। প্রতি সংসদীয় আসনে একটি করে School of Future স্থাপিত হয়েছে আর রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এটি পেয়েছে বলে শিক্ষার্থীদের সৌভাগ্যবান আখ্যায়িত করে এর সুবিধাগুলো নিজের জীবনের কাজে লাগাতে পরামর্শ দেন।
